শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৫

শিরোনাম :
নলছিটিতে থানায় অভিযোগ করায় ধর্ষিতার পরিবারের উপর হামলা

নলছিটিতে থানায় অভিযোগ করায় ধর্ষিতার পরিবারের উপর হামলা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : এক প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে নলছিটি থানায় ধর্ষিতার নানি বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। ওইদিন বিকেলে পুলিশ সরেজমিন তদন্ত গিয়ে ধর্ষিতার পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করে।

এ ঘটনার জের ধরে রোববার সকাল ৯টার দিকে আসামি পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ধর্ষিতার পরিবার ও সাক্ষীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

আহতদের মধ্যে রেহেনা বেগম (৪৫) ও শাহানাজ পারভীনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের একদিন পরেও ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। পাশাপাশি অভিযোগ দায়েরের পর ধর্ষিতার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net