শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২

শিরোনাম :
বরিশালে দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

বরিশালে দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :  বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার দৃস্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারের খাদ্য সহায়তার জিআর চাল শনিবার বিতরণ করা হয়েছে। উপজেলার সরকারী গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস পাঁচটি ইউনিয়নের ৩৩ জন দৃস্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দৃষ্টিহীন প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ওসিএলএসডি সাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। ‘সকলের জন্য সমান অধিকার’ বাস্তবায়নের অংশহিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জেলার ১০টি উপজেলার দৃস্টিহীন প্রতিবন্ধীদের জন্য এক টন করে জিআর চাল বরাদ্দ করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net