শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২

শিরোনাম :
খাবারের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

খাবারের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে খাবারের প্রলোভনে পাঁচ বয়সী শিশু কন্যাকে যৌন নিপিড়নের মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে যৌন নিপিড়নকারী বৃদ্ধ কামাল সিকদারকে (৬০) গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। এর আগে শনিবার রাতে কামালকে আসামি করে শিশু কন্যার মা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

গ্রেপ্তার কামাল সিকদার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা। এয়ারপোর্ট থানার এসআই মনোজ কুমার জানান, প্রতিবেশি হওয়ায় প্রায়ই খাবার লোভ দেখিয়ে শিশুকন্যাকে নিজ ঘরে নিয়ে যৌন নিপিড়ন করতো। ধারাবাহিকতায় শনিবার শিশু কন্যাকে যৌন নিপিড়ন করে বৃদ্ধ কামাল সিকদার।

এতে শিশু কন্যা অসুস্থ হয়ে পড়ে। তখন বিষয়টি প্রকাশ পায়। রাতে শিশুর মা বাদী হয়ে মামলা করে। রোববার সকালে কামাল সিকদারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net