, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ১০

ট্রেনের ধাক্কায় বর-কনেসহ নিহত ১০

dynamic-sidebar

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বরবাহী মাইক্রোবাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫), স্ত্রী সুমাইয়া (৪৫) ও তার ছেলে বর আজম (২৫), শরীফুল ইসলাম (২৬), মমিন (৩২) এবং চালক স্বাধীন (২৮)। স্বাধীন কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কউশিক আহমেদ বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার সলক রেলক্রসিং এলাকায় একটি বরবাহী মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে বর-কনেসহ মাইক্রোবাসের নয় যাত্রী নিহত হন। সেই সঙ্গে ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net