, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
বরিশালে চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশসহ ৬ জন কারাগারে

বরিশালে চাঁদাবাজির অভিযোগে ৩ পুলিশসহ ৬ জন কারাগারে

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :  বরিশালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন দ্বিতীয় আমলি আদালতের বিচারক আনিচুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) খোকন চন্দ্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিন পুলিশ সদস্য হলেন- বরিশাল জেলা পুলিশের কনস্টেবল বেল্লাল হোসেন ও ইলিয়াস, মহানগর (বিএমপি) পুলিশের বিশেষ শাখার কনস্টেবল আনিচুর রহমান মৃধা। বাকি তিনজন হলেন তাদের সহযোগী। এরা হলেন- সুজন চন্দ্র শীল, শিরিনা সুলতানা ও সুবর্ণা আক্তার।

আদালত সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে নিজেদের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা সোমবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের মুক্তিযোদ্ধা পার্ক, আমতলার পানির ট্যাংকির মোড় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে আটক করা হয়।

এ ঘটনায় পটুয়াখালীর বাউফল সমাজসেবা অধিদপ্তরে কর্মরত সবুজ মোল্লা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই ছয় জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিবির পরিদর্শক উজ্জল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net