বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৭

শিরোনাম :

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার:মায়ানমারে রোহিঙ্গা ওপর নির্যাতন, হত্যা এবং তাঁদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে মিয়ানমার ত্যাগে বাধ্য করার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম। বুধবার (১৩ সেপ্টেম্বর) নগরীর অশি^নী কুমার হল চত্ত্বওে মানববন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ। সাপ্তাহিক অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নবের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক দখিনের মুখের বার্তা সম্পাদক মো: আসাদুজ্জামান, এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের পাতার বরিশাল ব্যূরো প্রধান ফিরোজ মোস্তফা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ্যাডঃ দুলাল হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সাধারন মেহেদী হাসান রনি, দৈনিক সময়ের বার্তার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক বরিশালের কথার বার্তা সম্পাদক এম জুয়েল, বরিশাল ক্রাইম নিউজ ডট কমের সম্পাদক খন্দকার রাকিব, চ্যানেল এস এর মুলাদী প্রতিনিধি মোঃ আবু হানিফ, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক শাওন খান, পাঠাগার সম্পাদক আরিফ জোবায়েদ, সদস্য আমিনুল ইসলাম শুভ,এইচ আর হীরা, আল-আমীন গাজী, তুহিন ইসলাম, আল-আমিন, নাঈম ইসলাম। বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ বা মিয়ানমারের একক সমস্যা নয়। এ মানবিক সমস্যা সমাধানে আন্তর্জাতিক সংস্থাসমূহ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সকল রাষ্ট্র সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এবং রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন অভিযান, নিপীড়নের অবসান ও গণহত্যা বন্ধে অবিলম্বে জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা। বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের এ আয়োজনের সাথে একাত্মতা ঘোষনা করে ইয়ুথ অর্গানাইজেশন ফর বরিশাল এবং বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net