স্টাফ রিপোর্টার:বরিশাল নগরের কাটপট্রি এলাকায় একটি স্বর্ণালংঙ্কার তৈরির দোকানে
গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালিক দিলীপ রায়সহ ৩ জন আহত হয়েছে। যাদের ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এরআগে আজ বুধবার দুপুরে কাটপট্রি এলাকার এ বি প্লাজার নিজতলার দিলীপ রায়ের ওই দোকানে গ্যাসের সিলিন্ডার বিষ্ফোরনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের ইউনুস আলী জানান, খবর পেয়ে তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহত ৩ জনকে উদ্ধার করেন। সিলিন্ডার বিষ্ফোরনে এ দূর্ঘটনা ঘটলেও কি পরিমান আর্থিক ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply