শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৫

শিরোনাম :
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন বরিশালের সৈকত গুহ পিকলু

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলেন বরিশালের সৈকত গুহ পিকলু

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে রবিবার বিকেলে “বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮” বিতরণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার বিতরণ করেন।

জলবায়ুর প্রভাব মোকাবেলায় গ্রামীণ সড়কের দুইপাশে ও বিভিন্ন প্রতিষ্ঠানের পরিত্যক্ত জমিতে নিজস্ব অর্থায়নে বিভিন্নজাতের ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করায় “বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার” পেয়েছেন বরিশালের ডিজিটাল চেয়ারম্যান হিসেবে জেলার দুইবারের শ্রেষ্ঠ গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন অধিদপ্তরের আয়োজনে ঢাকার আগারগাঁওস্থ বন ভবনের হৈমন্তি মিলনায়তনে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি, সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।

বক্তব্য রাখেন বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ প্রমুখ। জাতীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠানে “বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৮” ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net