, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি

বরিশালে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বরিশালে তিন প্রতিষ্ঠানকে ৮হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার।

আজ বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে হাংরি টাইম কে ৩,৫০০ টাকা, অস্বাস্থ্যকরভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে কর্নকাঠিস্থ ঘরোয়া হোটেলকে ৩,০০০ টাকা এবং আল্লারদান হোটেল কে ২,০০০ জরিমানা আরোপ করা হয়।

ভোক্তা অধিকারের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান কে সতর্ক করার পাশাপাশি উপস্থিত নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিসিসি এর স্যানিটারি ইন্সপেক্টর রাসেল সিকদার, ক্যাব সদস্য ও ১০ এপিবিএন বরিশালের একটি টিম।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net