, ,

শিরোনাম :
৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল

বরিশালে ধর্মঘট প্রত্যাহার ॥ লঞ্চ চলাচল শুরু

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার সকালে ডাকা লঞ্চ মালিক সমিতির ধর্মঘট দুপুর আড়াইটায় প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচল করা কোনো লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন তাদের ১১ দফা দাবি আদায়ের জন্য গত বুধবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করে। ওইদিন সন্ধ্যায় শ্রমিকরা তাদের কর্মবিরতি তুলে নেয়। শ্রমিকদের ওই ঘোষণার পর লঞ্চ মালিকরা লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেন।

লঞ্চ মালিকরা জানান, শ্রমিকরা ইচ্ছা মাফিক কর্মবিরতির নামে লঞ্চ বন্ধ করে দেয়। এ জন্য তারাও লঞ্চ চালাবেন না। বৃহস্পতিবার সকাল থেকে তাদের এ সিদ্ধান্ত থাকলেও দুপুরে তা প্রত্যাহার হয়।

নৌ- যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান বদিউজ্জামান বাদল জানান, পবিত্র হজ্জ, বন্যা এবং মানুষের দুর্ভোগের কথা চিন্তা করেই লঞ্চ চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন লঞ্চ মালিকরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net