বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

ইসলামপুরে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে সাকুরা ফেসবুক ফ্যান গ্রুপের ত্রাণ বিতরণ

ইসলামপুরে বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে সাকুরা ফেসবুক ফ্যান গ্রুপের ত্রাণ বিতরণ

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :গতকাল জামালপুরের ইসলামপুরে বন্যা ক্ষতিগ্রস্ত ইউনিয়ন চিনাডুলীতে সাকুরা পরিবহন প্রাইভেট লিমিটেডের সার্বিক সহযোগিতায় সাকুরা ফেসবুক ফ্যান গ্রুপের সদস্যরা বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
চিনাডুলী ইউনিয়ন পরিষদ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, বিস্কুটসহ বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ ছালাম, সাকুরা ফেসবুক ফ্যান গ্রুপের পক্ষে সদস্য ফয়সাল আহমেদ , মাসুদ বিল্লাহ, কাইসার বাবু ও সালমান সিফাত।
এটি একটি বাসফ্যানিং গ্রুপ হওয়া সত্বেও এডমিন প্যানেল থেকে জানানো হয়েছে তারা এধরনের সামাজিক কর্মকান্ডে আগামীতেও অংশগ্রহন করবেন এবং পাশাপাশি এধরনের সামজসেবা মূলক কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net