বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪

শিরোনাম :
ভোলায় গলা কাটা লাশ উদ্ধার

ভোলায় গলা কাটা লাশ উদ্ধার

dynamic-sidebar

ভোলাঃ


ভোলায় ভেদুরিয়া ইউনিয়নে রাসেদ নামের (১৫) এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে ইউনিয়নের চর ভেদুরিয়া এলাকার নিহতের বাড়ির পাশের ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে নিহত রাসেদের মামা হেলাল উদ্দিন ঘর থেকে বের হয়ে জমিতে কাজ করতে যাওয়ার পথেই রক্তাক্ত ও গলাকাটা অবস্থায় রাসেদের মৃতদেহটি দেখতে পায়। এরপর তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশ ফাড়িতে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ভোলা থানায় নিয়ে আসে।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি পরিবারের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জের হিসেবে এ খুনের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করছে। এব্যাপারে নিহতের পরিবারের জানায়, ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net