সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮

শিরোনাম :
শিক্ষা দিবসে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রেলী আলোচনা সভা

শিক্ষা দিবসে বরিশালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রেলী আলোচনা সভা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :“শিক্ষার বাণিজ্যিকীকরন-সাম্প্রদায়িকীকরন রুখে দাঁড়াও” এই স্লোগানে মহান
শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে আজ বেলা সাড়ে ১১
টায় নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক
ছাত্র ফ্রন্টের বরিশাল জেলা শাখার সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসাবে বক্তব্য রাখেন বরিশাল খেলাঘর শিশু
সংঘঠক জীবন কৃষ্ণ দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর
সম্পাদক শ্যামল বর্মন, বরিশাল জেলা বাসদ সংগঠক বদরুদ্দোজা সৈকত।
অনুষ্ঠানের সঞ্চালকের দায়ীত্ব পালন করেন ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার
সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ। সভা শেষে চারন সাংস্কৃতিক
কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এর পূর্বে একটি বর্ণাঢ্য র্যা
লি নগরের বের করা হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায়
অশ্বিনী কুমার হল চত্তরে এসে শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net