সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৮

শিরোনাম :
শিক্ষা ব্যাবস্থা জাতীয়করন এর দাবীতে বরিশালে মানববন্ধন

শিক্ষা ব্যাবস্থা জাতীয়করন এর দাবীতে বরিশালে মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার :শিক্ষা ব্যাবস্থা জাতীয়করন এর দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে
বরিশালে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচী
পালন করা হয়েছে। বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের
সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে আজ বেলা ১১টায়
অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। সংগঠনের
জেলা সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য
রাখেন সাধারন সম্পাদক অধ্যক্ষ মামুন অর রশীদ, অধ্যক্ষ ফখরুল ইসলাম,
অধ্যাপক কবির হোসেন, অধ্যক্ষ মিজানুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময়
বক্তারা, তাদের দাবি মেনে নিয়ে বিদ্যালয়ে পাঠদানে শিক্ষকদের সুষ্ঠ
পরিবেশকে ফিরিয়ে দিয়ে শিক্ষকদের জীবন মানউন্নয়নের সরকার কে আহবান জানান।
মানববন্ধন শেষে বরিশাল জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর
স্বারকলিপি প্রদান করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net