অনলাইন ডেস্ক : মুন্সিগঞ্জ লঞ্চঘাটে যাত্রী ওঠাতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বোগদাদীয়া-৯ লঞ্চের এক শ্রমিক। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছেন। বিকেল পর্যন্ত নিখোঁজ শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি।
Photo-munshiganj-
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাফিউল ইসলাম বলেন, চাঁদপুরগামী বোগদাদীয়া-৯ লঞ্চটি ঘাটে নোঙর করা ছিল। এ সময় আবে-জমজম নামে যাত্রীবাহী একটি লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে বোগদাদীয়া-৯ লঞ্চের এক শ্রমিক নদীতে পড়ে যান। শ্রমিকের পরিচয় জানার আগেই লঞ্চটি ঘাট ছেড়ে চলে যায়।নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস তাদের অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply