, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বরিশালের নদী ভাংগন এলাকার কাজ খুব শিঘ্রই শুরু হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশালের নদী ভাংগন এলাকার কাজ খুব শিঘ্রই শুরু হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু ঘাতক ও কুচক্রি মহলের জন্য যে সোনার বাংলা গড়ে যেতে পারেনি তা আজ তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরন করছেন। আজ আমরা পৃথিবীর বুকে মাথা উচু করে দাড়াতে পেরেছি সেই তার জন্য যিনি সারা জীবন ঘড় সংসার স্ত্রী-পুত্রদের রেখে এদেশের মানুষের সুখের জন্য আন্দোলন লড়াই-সংগ্রাম করেছে সেই জাতি আজ সোনার স্বপ্নের দেশে বাস করছে একমাত্র প্রধানমন্ত্রীর জন্য।

 

প্রধানমন্ত্রী বলেছে সোনার বাংলায় আর থাকবেনা কোন গ্রাম তা শহরে পরিনত হবে। আমরা প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে মিলে নেত্রীর হাতকে শক্তিশালি করার মাধ্যমে তা পূরণ করতে হবে।

 

আজ শনিবার আগস্ট শনিবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন।

 

স্বাধীনতার মহান স্থপতি, সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও ১৫ই আগস্ট শাহাদৎ বরণকারী সকল শহীদদের স্বরণে সদর উপজেলা শায়েস্তবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান শিক্ষক সুলতান আহেম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আঃ খালেক, স্থানীয় আ.লীগ সভাপতি মামুন তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না, মুক্তিযোদ্ধা এম.জি কবীর ভুলু, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, মহানগর ছাত্রলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্নাহ প্রমূখ।

 

তিনি এসময় আরো বলেন বরিশাল জেলার যেসকল নদী ভাংগন এলাকা রয়েছে শিঘ্রই সেসব এলাকার কাজ ধরা হবে এজন্য আপনাদের আমাকে একটু সময় দিতে হবে।

 

মন্ত্রী এসময় আরো বলেন বরিশাল নগরীকে একটি সুন্দর শহর উপহার দেয়া হবে যা বিগত সরকার করেনি।

 

আলোচনা সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ দক্ষিণাঞ্চলের কৃষককুলের নয়ন মনি শহীদ আঃ রব সেরনিয়াবাত সহ সকল শহীদদের জন্য দোয়া-মোনাজাত করা হয়।

 

এর পূর্বে পানি সম্পদ প্রতিমন্ত্রী আলোচনা সভাস্থলে আসার সময় শায়েস্তাবাদ ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা,শায়েস্তাবাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চরআইচা সরকারী প্রাঃ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মানের স্থান পরিদর্শন করেন।

 

পরে পানি সম্পদ প্রতি মন্ত্রী সদর উপজেলার তালতলী ও চরমোনাই ইউনিয়নের বিভিন্ন নদী ভাংগন এলাকা পরিদর্শন করেন।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net