বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৭

শিরোনাম :

যুববন্ধু আরিফিন মোল্লার শারীরিক অবস্থার উন্নতি

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥ যুববন্ধু আরিফিন মোল্লার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দিনে দিনে সুস্থতার পথে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য যুববন্ধু আরিফিন মোল্লা।

 

রাজধানীর গুলশান ইউনাইটেড হসপিটালে নিবিড় পর্যবেক্ষনের পর গতকাল এনজিওগ্রাম করা হয়েছে তার।এনজিওগ্রাম রিপোর্টে বড় ধরনের কোন সমস্যা ধরা পরেনি বলে জানায় তার পরিবারের সদস্যরা।

 

পরিবারের সদস্যরা জানায়, আরিফিন মোল্লা পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি, সকলে তার জন্য দোয়া করবেন দয়া করে।

উল্লেখ্য, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য, বরিশালের কৃতি সন্তান যুববন্ধু আরিফিন মোল্লা গত বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে অসুস্থ হয়ে পরলে তাকে ঢাকা এপোলো হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার আরিফিন মোল্লার পারিবারের মাধ্যমে অসুস্থতার বিষয়টি জানানো হয়।

 

তারা আরো জানান, প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে বাসার সামনে বের হলে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে তিনি। এরপরে ততক্ষনিক তাকে ঢাকা এপোলো হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আরো অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net