, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
সরকারি হল বরিশাল মডেল স্কুল এন্ড কলেজসহ দেশের ১২টি কলেজ

সরকারি হল বরিশাল মডেল স্কুল এন্ড কলেজসহ দেশের ১২টি কলেজ

dynamic-sidebar

 

স্টাফ রিপোর্টার ॥ বরিশার মডেল স্কুল এন্ড কলেজসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ১২টি বেসরকারি উচ্চমাধ্যমিক মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে। এ বিষয়ে সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সরকারি হওয়া কলেজগুলো হলো- বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি করা এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কোনও শিক্ষক অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন না। এদিকে বরিশার মডেল স্কুল এন্ড কলেজ সরকারি করনের খবরে শিক্ষক ও শিক্ষারর্থীদের মাঝে আনন্দো ছড়িয়ে পরে। কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিলকে মিষ্টিমুখ করায় শিক্ষকবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net