বিশেষ প্রতিনিধি, শফিক মুন্সি ::
সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরার নির্দেশে ও আর্থিক সহায়তায় বানারীপাড়া উপজেলায় একটি ক্ষতিগ্রস্ত কাঠের ব্রীজ মেরামত করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বানারীপাড়ার ইলুহার ইউনিয়নেন ভূতের বাড়ী নামক স্থানে দীর্ঘদিন ধরে মানুষের ব্যবহার অনুপযোগী ব্রীজটিতে কাঠের স্লাব বসিয়ে মেরামত সম্পন্ন করা হয়।
ব্রিজ মেরামতের ব্যাপারে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার জানান, ” দীর্ঘদিন মেরামতের অভাবে নান্দুহার ইউনিয়ন ও ইলুহার ইউনিয়নের সংযোগকারী ছোট ব্রিজটি এক প্রকার ধ্বংস হতে বসেছিলো। এই খবর পাওয়া মাত্র আমাদের এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা প্রাথমিকভাবে ব্রিজটি ঠিক করার নির্দেশ দেন। তার আর্থিক সহায়তায় আমরা সেখানকার ভেঙে যাওয়া স্লাবগুলো সড়িয়ে কাঠের স্লাব বসিয়ে দিয়েছি। ”
এ ব্যাপারে যোগাযোগ করলে রুবিনা আক্তার মিরা ব্রিজ মেরামতে অংশ নেওয়া সকলের ভূয়সী প্রশংসা করে বলেন, ” পুরনো আমলের ব্রীজটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী ছিল। সেখানে একটি মাদ্রাসার শিক্ষার্থীদের রোজ জীবন বাজি রেখে ব্রীজ পার হবার সংবাদ আমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকার ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে ব্রীজটিকে ব্যবহার উপযোগী করার ব্যবস্থা নিয়েছি। সামনে সরকারিভাবে ব্রিজটির আধুনিকায়নের কাজও শুরু করবো। “
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply