, ,

শিরোনাম :
বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না মানুষকে আল্লাহমুখী করাই মাহফিলের উদ্দেশ্য: চরমোনাই পীর বরিশালে চোর আটক করতে গিয়ে গুরুতর আহত আনসার সদস্য বরিশালে ডিবির অভিযানে ৩২’শ পিস ইয়াবাসহ কারবারি আটক বরিশালে মুখোমুখি সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১ উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত
বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::
বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে (বিআইটিসি) এলএল.বি. (পাস) প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

২৭ শে নভেম্বর শুক্রবার
নতুন শিক্ষার্থীদের আইন শিক্ষার সঙ্গে পরিচিত করা, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং আইন পেশার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ জনাব এফ. এম. জালাল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ এবং বরিশাল ল’ কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট জহির উদ্দীন।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা আইন শিক্ষার গুরুত্ব, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সমাজে একজন দক্ষ ও মানবিক আইনজীবীর ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতি, মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। নতুন শিক্ষার্থীদের মাঝে এ আয়োজন আইন শিক্ষার নতুন যাত্রায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজের (বিআইটিসি) এলএল.বি. (পাস) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net