, ,

শিরোনাম :
দশমিনায় স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী নূরুল হক এমপি বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন ঢাকা-খুলনা মহাসড়কে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাষ্টার আব্দুস সালাম এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহাতাব উদ্দিন ওই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে পূর্বে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net