, ,

শিরোনাম :
বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হা’মলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি পটুয়াখালীতে সাবেক জিপি ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার পিরোজপুরে পার্কিং করা বাসে আগুন ঢাকা-খুলনা মহাসড়কে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে এলএল.বি. প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে কোনো লাভ হবে না: আইনমন্ত্রী সাংবাদিকতায় আসতে হলে প্রশিক্ষণ নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অপেক্ষার অবসান, বরিশাল সরকারি মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে ফের ভর্তি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পুনরায় ভর্তি কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

শনিবার (২৮ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক বছর পরে পুনরায় এই কার্যক্রম শুরুর আদেশে নগরীর সবাই খুশি হয়েছেন। প্রফেসর তপন কুমার বলেন, অভিভাবক-শিক্ষার্থীদের পাশাপাশি সিটি প্রশাসক এবং এমপিসহ সব স্তরের প্রতিনিধিরা চেয়েছেন বলেই পুনরায় এই কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষার আলো ছড়িয়ে যাক এটাই তার প্রত্যাশা।

তৃতীয় শ্রেণিতে মোট আসন রয়েছে ১১০টি। এর মধ্যে বালকদের জন্য ৫৫টি আসন এবং বালিকাদের জন্য ৫৫টি আসন। মোট ২টি শাখায় এই শ্রেণির পাঠদান হবে বলে জানা যায়।

২০২৫ খ্রিষ্টাব্দের শেষ দিকে তৃতীয় শ্রেণির ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। অভিযোগ রয়েছে সরকারের সুস্পষ্ট লিখিত নির্দেশনা ছাড়াই সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে ভর্তি কার্যক্রম স্থগিত করেন। এরপর ভর্তি পুনরায় চালুর দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেছেন অভিভাবকরা এবং বরিশাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অধ্যক্ষের সঙ্গে অসহযোগিতা এবং শিক্ষার্থীদের প্রভাবিত করার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মামুন ও অর্থনীতি বিভাগের প্রভাষক মুহাম্মদ মাসুম বিল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিভাবকদের একটি অংশ। পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, অবকাঠামোগত সংকট নিরসন এবং প্রয়োজনে পৃথক ভবন নির্মাণের দাবিও জানানো

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net