সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৯

শিরোনাম :
রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বরিশালে ধ্রুবতারার মানববন্ধন

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বরিশালে ধ্রুবতারার মানববন্ধন

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার : মায়ানমারে রোহিঙ্গাদের মানবাধিকার ফিরিয়ে দিতে এবং তাদের উপর হত্যা, নির্যাতন ও হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে সকাল সাড়ে ৯টায় মানবন্ধনে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সহ-সভাপতি সাংস্কৃতিজন রনজিৎ দত্ত। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ নবিন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, কেন্দ্রীয় শাখা বিষয়ক সম্পাদক এইচএম গিয়াস, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সোহেল । বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল মামুন শাকিলের সঞ্চালনায় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা সভাপতি মেহেদি আরিফ, সাধারণ সম্পাদক আফজাল তানভির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈয়দ রিজভি প্রমুখ। মানববন্ধনে বক্তারা মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নাগরিকত্ব প্রদানের জোরালো দাবি জানান। এসময় বরিশাল বিভাগ, জেলা এবং বিশ্ববিদ্যালয় শাখার অন্যান্য নেতৃবিন্দ উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net