, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি

বানারীপাড়ায় আগুনে পুড়লো আবাসনের ১০ ঘর

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি আবাসনে আগুন লেগে ১০টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সকালে খেজুরবাড়ি আবাসনের আব্দুর জব্বারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের মো. জামাল, রেনু বেগম, নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, এনায়েত হোসেন, সমীর, সালাউদ্দিন, ফারুক হোসেন ও মো. ফিরোজের ঘরে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আব্দুল্লাহ সাদীদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়িকাপড় ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়া জেলা প্রশাসকের পক্ষে ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক লিটার তেল, দুই কেজি চিরা, এক কেজি চিনি ও এক প্যাকেট নুডুলস বিতরণ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net