বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩

শিরোনাম :
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ জুলাই সনদ নিয়ে প্রতারণার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করীম বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ বিএম কলেজ থেকে শিবির কর্মীদের বের করে দিলো ছাত্রদল পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠি নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ
হিজলায় সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে ঝারু মিছিল- অবাঞ্চিত ঘোষনা

হিজলায় সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে ঝারু মিছিল- অবাঞ্চিত ঘোষনা

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার // বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কমিটি গঠনের গুঞ্জনকে কেন্দ্র করে উপজেলা মহিলা দলের নেতৃত্বে সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের বিরুদ্ধে ঝারু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে হিজলা উপজেলা বিএনপির কমিটি গঠনের গুঞ্জন উপজেলা ব্যাপী ছড়িয়ে পরলে মূহুর্তেই উপজেলা চত্তরে মহিলা দলের নেতাকর্মীরা ঝরো হয়ে ঝারু হাতে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তারা সাবেক এমপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদকে হিজলায় অবাঞ্চিত ঘোষনা করে বলেন বিপুল পরিমান অর্থ আৎসাতের মাধ্যমে প্রবিন রাজনীতিবিদ বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও হিজলা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহকে বাদ দিয়ে অযোগ্য গাফফার তালুকদারকে আহবায়ক করে ঘোষিত কমিটি আমরা মানিনা। দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষন করে অনতিবিলম্বে ঘোষিত কমিটি স্থগিত করার দাবী জানান তারা । উপজেলা মহিলা দল এর সাধারন সম্পাদক সালমা খানম এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দল নেত্রী রাশিদা বেগম, সালমা বেগম, খালেদা বেগম, কল্পনা বেগম, সেলিনা, নাজমা বেগম, শিউলি আক্তার, মুক্তা বেগম সহ তিন শতাধীক নেতাকর্মী। এবিষয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন কোন খবর আমি পাইনি আর মহিলাদলের সভাপতির কাছে জিজ্ঞাস করলেইতো জানতে পারেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net