অনলাইন ডেস্ক॥ দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে পাঁচশ মেট্রিক টন ইলিশ পাঠাবে পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। এটি রফতানির বিষয় নয়। বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন, পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। এবং কলকাতার বাজারে এই ইলিশ বিক্রি হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত ভারতের একটি ব্যবসায়ী গ্রুপ বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এসব ইলিশ নিয়ে যাবে। শুধুমাত্র পূজা উপলক্ষে এই অনুমতি দিয়েছে সরকার।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply