বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৩

নাশকতা মামলায় বিসিসি’র কাউন্সিলর জেলহাজতে

নাশকতা মামলায় বিসিসি’র কাউন্সিলর জেলহাজতে

dynamic-sidebar

বরিশাল: বরিশালে গ্রেফতার হওয়া সিটি করপোরেশনের (বিসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মো. ফিরোজ আহম্মেদকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নাশকতার পরিকল্পনার মামলার এজাহারভুক্ত আসামি ফিরোজকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল বলেন, ২০১৬ সালের ২৫ আগস্ট থানার এসআই শামীম হোসেন নাশকতার মামলা করেন। মামলার তথ্যানুযায়ী দপদপিয়া ব্রিজে নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছিলো গ্রেফতারকৃতসহ বেশ কয়েকজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় সবাই পালিয়ে গেলেও জামায়াত নেতা আব্দুল বারেক হাওলাদারকে আটক করে পুলিশ। ওই মামলায় কাউন্সিলর ফিরোজ এজাহারভুক্ত আসামি হওয়ায় সাগরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net