বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫

শিরোনাম :
কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী!
নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়

নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

এসব অ্যাকাউন্ট থেকে অপপ্রচারের আশঙ্কা ও সাইবার নিরাপত্তাহীনতায় শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে আল নাহিয়ান খান অভিযোগ করেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার পর আমার নামে ৪০টির বেশি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ, এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে।

শাহবাগ থানার ওসি আবুল হাসান রোববার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির লিখিত অভিযোগ তারা পেয়েছেন। এ ব্যাপারে পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net