মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯

শিরোনাম :
দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল
আবরার হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

আবরার হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

dynamic-sidebar

পটুয়াখালী প্রতিনিধি ॥ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার দাবীতে বৃহষ্পতিবার(১০অক্টোবর) বিকাল ৫টায় পটুয়াখালী জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী অর.আই.এম অহিদুজ্জামান। আরও বক্তব্য রাখেন জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম আবু তাহের খান। উপস্থিত ছিলেন জেলা ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি ইলিয়াস আহম্মদ, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলি আহমদ, প্রশিক্ষন সম্পাদক আব্বাস আলী, প্রচার সম্পাদক মুহাম্মদ ইমাম হোসেন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আবুল হাসান বোখারী।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net