, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

পিরোজপুরে র‌্যাবের অভিযানে ১২ মামলার আসামী আটক

dynamic-sidebar

পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরে বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে খুন, হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালান মামলার এজাহারভূক্ত ১২টি মামলা ও ০৪টি ওয়ারেন্ট আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম দেলোয়ার খান (৪৫)। সে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চরগাজীপুর গ্রামের মৃত ফরজ আলী খানের ছেলে।

আজ বিকেলে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গতকাল ১৫ অক্টোবর বিকেলে সময় পিরোজপুর জেলার ইন্দুরকানী থানাধীন দড়ির চরগাজীপুর গ্রামে খেয়াঘাট এলাকায় র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালা করে খুন, হত্যা, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালান মামলার এজাহারভূক্ত ১২টি মামলা ও ০৪টি ওয়ারেন্ট আসামীর কুখ্যাত ডাকাত সদস্য দেলোয়ার খান (৪৫) কে গ্রেফতার করেন।

আরও জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত উল্লেখিত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এ সংক্রান্তে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১২টি মামলা রুজু ও ০৪ টি ওয়ারেন্ট ইস্যু রয়েছে। ঘটনাস্থল তল্লাশী করে তার হেফাজতে রাখা একনালা বন্দুক-০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মামলা রুজু করেন। ভবিষ্যতে র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানায় তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net