বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫

শিরোনাম :
মুলাদীতে দুই ডাকাত সদস্য আটক

মুলাদীতে দুই ডাকাত সদস্য আটক

dynamic-sidebar

বরিশালের মুলাদীতে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাত সদস্যকে
স্থানীয়দের সহায়তায় আটক করেছে থানা পুলিশ। দুপুরে তাদের মুলাদী থানায়
নিয়ে আসা হয়েছে, পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ও প্রস্তুতি
চলছে। আটকের সময় তাদের কাছ থেকে ১ টি ট্রলার ও পরিত্যাক্ত অবস্থায় থাকা
টি ককটেল উদ্ধার করা। আটককৃতরা হলো মাদারীপুরের আজিজুল হক (৩২) ও শিবচরের
আতিকুল মুন্সী (৩০)। স্থানীয়রা জানান, বৃহষ্পতিবার ভোররাতে মুলাদী
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অবসর প্রাপ্ত সেনা সদস্য আবুল বাসার মোল্লার
বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। ওই সময় ডাকাত দলের সদস্যরা ঘরের ভেতরে প্রবেশ
করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ টি মোবাইলসেট, নগদ টাকা ও
স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা লুট শেষে বেড়িয়ে গেলে বাড়ির বাসিন্দাদের
ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং মসজিদের মাইকে প্রচার শুরু করা হয়।
এসময় থানা পুলিশ ও স্থানীয়রা ডাকাতদের ধরতে তল্লাশী শুরু করে।  ধারনা করা
হয়েছে ১০/১২ জনের ডাকাত দলের সদস্যরা এতে ভিত সন্ত্রস্ত হয়ে একে অপরের
কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পরে। যাদের মধ্যে সকালে অর্ধ উলঙ্গ অবস্থায়
আতিকুল মুন্সীকে আবুপুর থেকে এবং পরবর্তীতে আজিজুল হককে মুন্সীকে মৃধার
হাট থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ আটক করে। বিষয়টি  নিশ্চিত করে মুলাদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাকীদের ধরতে অভিযান
অব্যাহত রয়েছে। আর ডাকাতির ঘটনায় আবুল বাসার মোল্লার ছেলে বাদী হয়ে মামলা
দিচ্ছেন, সেই মামলায় আটকৃতদের আসামী করা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net