শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১১

শিরোনাম :
বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১ শিবির করায় ববির চুক্তিভিত্তিক কর্মচারীকে ছাত্রদলের মারধর অতপর চাকরিচ্যুত বরিশালের ‘গডফাদার’ হাসানাত আব্দুল্লাহ এখন কোথায়? বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: ড. জিয়া উদ্দিন প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদলের অংশগ্রহণ নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী জুলাই বর্ষপূর্তিতে বরিশালে ১১ দলের সমাবেশ
বরিশালে নদীর কাছে ক্ষমা প্রার্থনায় ‘পুষ্পার্ঘ্য নিবেদন’ ও দৈত্যদের প্রতীকী ‘ভস্মীভূতকরণ’

বরিশালে নদীর কাছে ক্ষমা প্রার্থনায় ‘পুষ্পার্ঘ্য নিবেদন’ ও দৈত্যদের প্রতীকী ‘ভস্মীভূতকরণ’

dynamic-sidebar

বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে বরিশালে নদীর কাছে ক্ষমা প্রার্থনায়
‘পুষ্পার্ঘ্য নিবেদন’ এবং নদী জবরদখল ও হত্যাকারী দৈত্যদের প্রতীকী
‘ভস্মীভূতকরণ’ কর্মসূচী পালন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে কীর্কনখোলা
নদীর তীরে বরিশালে নদী-খাল রক্ষাকারী ও পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠনের
সমন্বয়ে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী
বাঁচাও আন্দোলনের সম্পাদক রনজিত কুমার দত্ত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন
বরিশালের আহবায়ক মোঃ রফিকুল আলম, বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি-বেলার
সমন্বয়কারী লিংকন বায়েন, বরিশাল নদী-খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব
কাজী এনায়েত হোসেন শিবলু, নাগরকিেউদ্যোগের সমন্বকারী সুপ্রিয় দত্তসহ
এ.এল.আর.ডি, পানি অধিকার ফোরাম এবং অঙ্গীকার বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ।
কর্মসূচীর প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মানুষ হিসাবে নদী-খাল
দখল-দূষণের মাধ্যমে নদীর প্রতি আচরনের জন্য ক্ষমা প্রাথনা এবং নদীতে
পুষ্পঅর্ঘ্য প্রদান এবং নদী দখল-দূষণ এর মাধ্যমে নদীকে হত্যাকারী
দৈত্যদের প্রতীকী ভষ্ম করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net