, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ

সারাদেশে নৌ চলাচল শুরু

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কেটে যাওয়ার পর সোমবার সকাল থেকে সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে ঢাকার সদরঘাট থেকে নির্ধারিত রুটের সকল লঞ্চ ছেড়ে গেছে।

সন্ধ্যায় বরিশালসহ দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন দূরবর্তী রুটের লঞ্চগুলোও ছাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকা নদী বন্দরের যুগ্ম-পরিচালক (ট্রাফিক) আলমগীর কবির জানিয়েছেন, সোমবার সকাল থেকে নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিকালে বরিশাল থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরিশালের উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে।

তিনি বলেন, ‘আমরা আবহাওয়ার পূর্বাভাস তথ্য যাচাই-বাছাই করে লঞ্চ চলাচল করার সিদ্ধান্ত নিয়েছি।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রায় তিন দিন বন্ধ ছিলো নৌচলাচল।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net