, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

”ক্রীড়া  হলে পেশা-পরিবার পাবে ভরসা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে একযোগে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এর অংশ হিসেবে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘সাহেবেরহাট শারীরিক শিক্ষা কলেজে’’ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মামুন খন্দকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত নওশীন এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম।

এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বরিশালের বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়াবিদ গড়ে তোলার প্রত্যাশা রয়েছে এ আয়োজনকে ঘিরে।

বরিশালের এ আয়োজনে জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাদকমুক্ত, সুস্থ ও সবল সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।

তৃণমূল পর্যায়ের কোনো প্রতিভা যাতে হারিয়ে না যায়, সে লক্ষ্যে সরকার প্রতিভাবান শিশু-কিশোরদের পড়াশোনা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের দায়িত্ব নেবে। পাশাপাশি তাদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় দেশব্যাপী ১৬ লাখ ২৩ হাজারের বেশি অনূর্ধ্ব-১৪ শিশু-কিশোর অংশ নিচ্ছে।

ফুটবল, ক্রিকেট, কাবাডি, সাঁতার, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্টের পাশাপাশি এবার নতুন করে টেবিল টেনিস ও ভলিবল অন্তর্ভুক্ত করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net