, ,

শিরোনাম :
‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন নতুন এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী বরিশালে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

‘গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার’: জহির উদ্দিন স্বপন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

সাবেক তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন বলেছেন, “গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার ৬৪ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও তাঁদের সহধর্মীদের জন্য শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, “রাজধানী থেকে প্রধানমন্ত্রী যদি প্রত্যন্ত অঞ্চলের কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চান, তবে তার মূল মাধ্যম হচ্ছেন গ্রাম পুলিশ। সেই অর্থে গ্রাম পুলিশই হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার।”

গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইনশৃঙ্খলার প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজে আমরা গ্রাম পুলিশকে ব্যবহার করে থাকি। এই জনবলকে যদি পরিকল্পিতভাবে কাজে লাগানো যায়, তবে জনগণকে সেবা দেওয়া আরও সহজ হবে। এই চিন্তা থেকেই তাঁদের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে পোশাক, জুতা ও সাইকেল দেওয়া হয়েছে।”

তিনি জানান, আগামী ৭ নভেম্বর প্রধানমন্ত্রী এই বিশাল গ্রাম পুলিশ বাহিনীর উদ্দেশ্যে নীতি-নির্ধারণী বক্তব্য দেবেন। পাশাপাশি গ্রাম পুলিশের যৌক্তিক দাবিদাওয়া সংক্রান্ত বার্তা তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন বলেও আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net