, ,

শিরোনাম :
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন প্রান্তিক পর্যায়ে আইনশৃঙ্খলা ও সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি স্বপন ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা

বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পের আওতায় নগরীর ৩০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন ও সংস্কার, ১৯টি নান্দনিক ঘাটলা নির্মাণ এবং ৫৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হবে।

এ ছাড়া ১০টি খালের দুই পাশে ওয়াকওয়ে, বৃক্ষরোপণ ও আলোকসজ্জার পরিকল্পনা রয়েছে। কীর্তনখোলা নদী থেকে খালগুলোতে জোয়ার-ভাটার পানির প্রবাহ সচল রাখার উদ্যোগও নেওয়া হবে।

প্রকল্পটির মোট ব্যয়ের ৯০ শতাংশ সরকার এবং বাকি ১০ শতাংশ, অর্থাৎ ৭৩ কোটি টাকা বরিশাল সিটি করপোরেশন নিজস্ব তহবিল থেকে বহন করবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমার পাশাপাশি নগরীর পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বরিশাল মহানগরীর উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net