বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১

শিরোনাম :
ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা
ববিতে শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

ববিতে শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

dynamic-sidebar

শফিক মুন্সি ::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি ও কর্মকর্তা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচন দুটিতে শিক্ষক সমিতির সভাপতি – সম্পাদক হিসেবে মোঃ আরিফ হোসেন এবং ড. মোঃ খোরশেদ আলম। এছাড়া অফিসার্স এসোসিয়েশনের সভাপতি – সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত নির্বাচিত হয়েছে। নতুন এ কমিটি দুটি আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবে।

শিক্ষক সমিতির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, যুগ্ন-সাধারন সম্পাদক সুজন চন্দ্র পাল , কোষাধ্যক্ষ রিফাত মাহমুদ। নির্বাচিত সদস্যবৃন্দ হলেন সানবিন ইসলাম, রিফাত ফেরদৌস, মোঃ সোহেল রানা, হোসনে আরা ডালিয়া, মোঃ সাজেদুল ইসলাম, জ্যোতির্ময় বিশ্বাস, সন্জয় কুমার সরকার, সুনীতি দেবী মন্ডল, মোঃ সাদেকুর রহমান ও শাওন মিত্র।

অন্যদিকে কর্মকর্তা পরিষদের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোঃ সোলায়মান খান, সহ-সাধারন সম্পাদক তরিকুল ইসলাম , কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম তালুকদার , দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির , সমাজকল্যাণ ক্রিড়া ও সংস্কৃতিক সম্পাদক ডাঃ মোঃ তানজিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ডাঃ শাম্মী আরা নিপা।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ বাহাউদ্দিন গোলাপ, মোঃ মুরশিদ আবেদীন এবং মোঃ সাইফুল আলম।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net