বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫১

শিরোনাম :
ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা
ববি কর্মকর্তা পরিষদের সভাপতি পদের ফল স্থগিত

ববি কর্মকর্তা পরিষদের সভাপতি পদের ফল স্থগিত

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্মকর্তা পরিষদ (অফিসার্স এসোসিয়েশন) নির্বাচনে নাটকীয় মোড় নিয়েছে। নির্বাচন সম্পন্ন হবার কয়েক ঘন্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে স্থগিত হয়েছে একটি(০১) টি পদের ফলাফল। বিকাল সাড়ে চারটায় বেসরকারীভাবে ফলাফল ঘোষণার পরও রাত দশটা পনেরো মিনিটে সভাপতি পদটি শূন্য ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার সুব্রত কুমার বাহাদুর এবং নির্বাচন কমিশনার বরুণ কুমার দে স্বাক্ষরিত একটি নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।

জানা যায়,বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্মকর্তা পরিষদ নির্বাচন ২০২০ গতকাল বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি – সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত এর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে অনিবার্য কারণে সভাপতি পদের ফলাফল স্থগিত করে নোটিশ জারি করে নির্বাচন কমিশন। নির্বাচনে মিজান – রফিক ও মলি – রাহাত পরিষদ অংশগ্রহণ করেছিলো। তবে সভাপতি পদের ফলাফল স্থগিতের ব্যাপারে পাওয়া গেছে পাল্টাপাল্টি অভিযোগ।

মিজান – রফিক পরিষদের মোঃ মিজানুর রহমান জানান, কর্মকর্তাদের মধ্যকার কতিপয় সন্ত্রাসী বাহিনী নির্বাচন কমিশনারদের অবরুদ্ধ করে এমন সিদ্ধান্ত দিতে বাধ্য করেছে। এ সিদ্ধান্ত যে সম্পূর্ণ ভুয়া সেটা নোটিশটি দেখলেই বোঝা যায়। কারণ সেখানে একজন নির্বাচন কমিশনার এর স্বাক্ষর নেই। তিনি আরো উল্লেখ করেন উদ্ভুত পরিস্থিতির ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ অবগত আছেন।

অন্যদিকে এমন অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর দাবী করেছেন মলি-রাহাত পরিষদের তৌছিক আহমেদ রাহাত। তিনি বলেন, সরকারি এনএসআই, সিটিএসবি এবং ক্যাম্পাসের একাধিক গণমাধ্যম কর্মী নির্বাচন কমিশনারদের এই সিদ্ধান্তের সময় উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই নির্বাচন কমিশন নির্বাচনকালীন একটি সমস্যার ব্যাপারে আমাদের করা অভিযোগ আমলে নিয়েছেন এবং সম্পূর্ণ বিনা চাপে সভাপতি পদের ফলাফল স্থগিত করেছেন।

তবে সভাপতি পদের ফলাফল স্থগিতের নোটিশের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয় নি স্বাক্ষর করা দুই নির্বাচন কমিশনার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net