মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ তথ্যমন্ত্রীর বাড়িতে ভাজা ইলিশ-রসমালাইয়ে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত যে দুই বিষয়ে বেশি ফেল করেছে শিক্ষার্থীরা তীব্র গরমের সঙ্গে লোডশেডিংয়ের ভোগান্তি, অতিষ্ঠ বরিশালবাসী! বরিশাল বোর্ডে ১৫ প্রতিষ্ঠানে শতভাগ পাস, ৫ বিদ্যালয়ে সবাই ফেল বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষে পিরোজপুর! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ দুর্ঘটনায় আহত ববি শিক্ষার্থীর মৃত্যু, প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ বিএম কলেজে ওয়ালিদ বিন সালাউদ্দিনের ‘অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন বরিশালে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ১, ববি শিক্ষার্থীসহ আহত ৫

অনশনরত শ্রমিকের মৃত্যুতে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ

dynamic-sidebar

শফিক মুন্সি::  

খুলনার খালিশপুরে পাটকলগুলোতে বকেয়া মজুরি পরিশোধ সহ ১১দফা দাবিতে আমরণ অনশন পালনরত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে এবং শ্রমিকদের সকল দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল – পটুয়াখালী মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয় । মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রাঙ্গন প্রদক্ষিণ করে তারা।

মানববন্ধনে বক্তারা জানান, অনশনের ৩য় দিনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৬টার দিকে আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেন। এটা শুধু একটা মৃত্যু নয়, এটা মানবতাকে গলা টিপে হত্যা করার সমান। দেশের চালিকাশক্তি শ্রমিকের যখন এই পরিস্থিতি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা চুপ করে থাকতে পারিনা। এ মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আলিশা মুনতাজ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের ৪র্থ বর্ষের রাজু গাজী, একাউন্টিং ও ইনফরমেশন বিভাগের ৩য় বর্ষের রাকিব মাহমুদ,মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রমুখ।

উল্লেখ্য, রাষ্ট্রায়াত্ত পাটকলে মজুরি কমিশনসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে অংশ নেওয়া এক শ্রমিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।গত বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। নিহত শ্রমিকের নাম আব্দুস সত্তার।

গত ১০ ডিসেম্বর মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এ আন্দোলনে অংশ নিয়েছে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত আটটি পাটকলের শ্রমিকরা।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net