শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১

শিরোনাম :

ইশা ছাত্র আন্দোলন ববি শাখার কমিটি গঠন

dynamic-sidebar

শফিক মুন্সি::

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২০ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত সভাপতি মার্কেটিং বিভাগের ২০১৪-১৫ সেশনের এস.এম তৌহিদ বাশার, সহ-সভাপতি ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শাহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের আনোয়ার হোসেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত এইচ.এস টাওয়ারের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলন শেষে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এম হাছিবুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন ববি শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মাদ মাহবুব হোসেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net