, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ববিতে আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন সম্মেলন

dynamic-sidebar

শফিক মুন্সি::

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্মচারী কল্যাণ পরিষদের (গ্রেড১৭-২০) আয়োজনে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ ও ৩১ জানুয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ জীবনানন্দ দাস কনফারেন্স সেন্টারে সম্মেলনের ভ্যেনু নির্ধারণ করা হয়েছে। দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবারের সম্মেলন অনুষ্ঠিত হবে৷

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেডারেশনের কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। ফেডারেশনকে সক্রিয় করতে এবং দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলোর কর্মচারীদের মধ্যে আন্তসম্পর্কের বৃদ্ধি করার লক্ষ্যে এবার সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সম্মেলনের মাধ্যমে নিজেদের অধিকার সংরক্ষণে দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়গুলোর কর্মচারীরা ঐক্যবদ্ধ হবে বলে ধারণা করছে আয়োজকেরা।

সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় গুলোর কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি মোঃ হাসানুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় গুলোর কর্মচারীদের অধিকার সুরক্ষা ও আন্তঃসম্পর্ক বৃদ্ধির জন্য এমন সম্মেলনের বিকল্প নেই। দীর্ঘদিন পর এমন একটি আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভেবে আমরা সকলেই আনন্দিত। সম্মেলনটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net