সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
বরিশালে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম

বরিশালে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, আমরা নিম্ন আয়ের মানুষ যাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে তাদের খাদ্য সহায়তা দিচ্ছি।এই সহায়তা নিতে গিয়ে অনেক সময় অনেকে মিথ্যের আশ্রয় নিতে পারে তবে মানবিক কারনে এটা নিয়ে আমরা বেশি কঠোর হতে চাইনা।

আমরা চেষ্টা করছি, একজন লোক দ্বিতীয় বা তৃতীয়বার না পায় সেটি রোধ করে সবার কাছে এ সহায়তা পৌছে দিতে। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা সমন্বয় রেখে এই সহায়তা দিতে চেষ্টা করছি।নগরীর ১৫ নং ওয়ার্ড বটতলা আলেকান্দা পুলিশ ফাঁড়ি এলাকার সাংবাদিক এম.এস.আই.লিমনের পৈতৃক বাড়িতে গত ২ মার্চ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে সর্বস্ব হারানো অসহায় দরিদ্র সাধারণ মানুষ গুলো এই মহামারী করোনা ভাইরাসের কারণে পরিবারের জন্য তিন বেলার খাদ্য সামগ্রীর যোগান দেয়া খুবই কস্ট সাধ্য হয়ে পরেছিলো,পরবর্তীতে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় সংবাদ হওয়ার পরে প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের নজরে আসলে বৃহস্পতিবার (০৯ এপ্রিল) তিনি ৬০টি পরিবারের মাঝে ত্রান সাহায্য বিতরন করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকা সংবাদটি প্রকাশ করেছে বলেই আমি বিষয়টি জানতে পারলাম।

 

আর সেকারণেই হয়তো আজ এতোগুলো হত দরিদ্র দুঃস্থ পরিবার ও কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে ত্রান-সামগ্রী পৌছে দিতে সক্ষম হয়েছি। এ রকম একটি জনস্বার্থে সংবাদ প্রকাশ করায় আমার পক্ষ থেকে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রকাশক সম্পাদক সহ বরিশালের সকল সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ৷ এসময় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরাসহ স্থানীয় জাতীয় অনলাইন সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মাহমুদুল হক খান (মামুন), বিসিবির পরিচালক আলমগীর হোসেন খাঁন আলো,বিসিসি’র ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ জসিম উদ্দীন আকন, বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃমাহিদুর রহমান মাহাদ, বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জিন্নাহ, শাহরিয়ার সজীব, জাকারিয়া সোয়েব মিরাজ সহ নেতৃবৃন্দরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net