কিশোরীদের চাকুরী দেয়ার কথা বলে এনে অনৈতিক কাজ করানোর মামলায় ৪ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৪ অক্টোবর বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে বিচারাধীন আদালত প্রত্যেক অভিযুক্তর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, রিমান্ড মঞ্জুর হওয়া অভিযুক্তরা হচ্ছে বরিশাল নগরীর জর্ডন রোডস্থ সুমি বেগম, মনি আক্তার সুমি, নূর হোসেন ওরফে নূরু এবং রোখসানা পারভিন। গত ২৭ সেপ্টেম্বর রাতে কোতয়ালী মডেল থানার এস আই আরাফাত রহমান জর্ডন রোডস্থ অপরাজিতা ভবনের ৪ তলা হতে আটক করে ওইদিনই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগে তিনি বলেন, অভিযুক্তরা বিভিন্ন এলাকা হতে চাকুরী দেয়ার কথা বলে কিশোরী মেয়েদের এনে জোড়পূর্বক অনৈতিক কাজ করায়। এভাবে মামলা দায়েরের পর অভিযুক্তদের জেল হাজতে পাঠায় আদালত। মামলার তদন্ত কর্মকর্তা থানার এস আই মোস্তাফিজুর রহমান ২৮ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের ৩ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply