শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

শিরোনাম :
বক্স খাটের ভেতরে মিললো ১২৪৮ লিটার সয়াবিন তেল

বক্স খাটের ভেতরে মিললো ১২৪৮ লিটার সয়াবিন তেল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :বক্স খাটের ভেতর থেকে টিসিবি ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১০টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ টিসিবির তেল উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- হানিফ মিয়া ও লাল মিয়া। তারা কালোবাজারি করে বিক্রির উদ্দেশে এসব তেল মজুত করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন এলাকার ১৭ নম্বর ওয়ার্ডে হানিফ মিয়ার বাসায় অভিযান চালায়। তল্লাশি করে তার বেডরুমের বক্স খাটের ভেতরে থেকে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net