সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১১

শিরোনাম :
উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ নিষিদ্ধ

dynamic-sidebar

সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ সীমিত সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। ১ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে গোটা সুন্দরবনের ভেতরে কোনো প্রকার মাছ ও কাঁকড়া আহরণ করা যাবে না। মূলত ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য এ আদেশ জারি করা হয়েছে।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) সোয়েব খান জানান, এই সময়ের মধ্যে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ অনুমতি দেয়া হবে না। ইতোমধ্যে প্রতিটি স্টেশন অফিসের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, তবে পূর্বে যে সমস্ত জেলেরা যথাযথভাবে অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে তাদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সুন্দরবনে অবস্থান করতে পারবেন।
এ বিষয়ে কোস্টগার্ড খুলনা চিফ অফিসার অপারেশনস লে. এমএইচআই সিদ্দিক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত কোনো জেলেকে সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হবে না। সূত্র : জাগোনিউজ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net