মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২১

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী

ববির দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের জন্য নানা উদ্যোগ

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আছেন ৭১ জন৷ করোনা প্রাদুর্ভাব রুখতে এক মাসেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বন্ধ। তাই বেকার হয়ে পড়েছিল তারা। এই সংকটে তাদের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার শিক্ষক সমিতি সহ অনেকে। সোমবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম।

তিনি জানান, প্রতিবছর রমজান মাসে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এজন্য তাদের একটি তহবিলও আছে। বর্তমান বাস্তবতায় এবারের ইফতার মাহফিল উৎযাপন করা হবে না। বরঞ্চ সেই অনুষ্ঠানটি পালন করতে যে খরচ হতো সেই সমুদয় অর্থ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের প্রদান করা হবে।

তিনি আরো উল্লেখ করেন, সেখানকার কর্মকর্তা ও কর্মচারী পরিষদ গুলো ইতোমধ্যে ঐ ৭১ জন মানুষের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে। সকলের সাথে সমন্বয় করে যথাযথ ভাবে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের পাশে দাঁড়াবে প্রতিষ্ঠানটি। এর আগেও এসব কর্মচারীদেরকে ব্যক্তিগত ভাবে অনেকে সহযোগিতা করেছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় কোনো উপার্জন ছিল না এই কর্মচারীদের। দ্রুত প্রতিষ্ঠানটি খোলার কোনো সম্ভাবনা না থাকায় দিশেহারা হয়ে পড়েন তারা। তাদের এই দূর্ভাগ্যজনক পরিস্থিতির কথা সামনে আসে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর।গত ২৪ এপ্রিল “খেতে হচ্ছে আধপেটা, লজ্জায় পারছেন না চাইতে” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় দৈনিক খবর বরিশাল পোর্টালে৷ সংবাদটি তৈরি করেন সাংবাদিক শফিক মুন্সি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net