সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৭

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
তজুমদ্দিনে ৩ হাজার কর্মহীন পরিবার পেলো এমপি শাওনের ইফতার সামগ্রী

তজুমদ্দিনে ৩ হাজার কর্মহীন পরিবার পেলো এমপি শাওনের ইফতার সামগ্রী

dynamic-sidebar

তজুমদ্দিন (ভোলা) : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার তজুমদ্দিনে ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা বুট, খেজুর, চিড়া ও চিনি।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তজুমদ্দিন উপজেলার চাচড়া, শম্ভুপুর, চাঁদপুর, সোনাপুর ও মলংচড়া এই ৫ টি ইউইনিয়নের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে কর্মহীন মানুষের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

এসময় এমপি শাওন বলেন, করোনা ভাইরাস সারাবিশ্ব ছাড়িয়ে আমাদের দেশেও হানা দিয়েছে। পবিত্র মাহে রজমান মাসে আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন দ্রুত এ মহামারী থেকে আমাদের দেশ ও দেশের মানুষকে হেফাজতে রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ঢাকা থেকে ছুটে এসে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যে কোন দুর্যোগে আমি সবসময় আপনাদের পাশে থাকি। যতদিন করোনা থাকবে ততদিন আমি আপনাদের পাশে আছি।

এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক,

 

ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী, ভোলা জেলা পরিষদের সদস্য মোঃ মেহেদী হাসান মিশু হাওলাদার, যুবলীগের সভাপতি এ কে এম শহিদুল্যাহ কিরণ, ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net