সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৫৫

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
শেখ হানিসার নেতৃত্বাধীন বর্তমান সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন – বরিশালে তথ্যমন্ত্রী

শেখ হানিসার নেতৃত্বাধীন বর্তমান সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন – বরিশালে তথ্যমন্ত্রী

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদঃ


‘জঙ্গীদের প্রধান বেগম খালেদা জিয়া, তিনিই জঙ্গীদের লালন-পালন করছেন এ বাংলাদেশকে ধংস করার জন্য। এক কথায় বেগম খালেদা জিয়াই হলো জঙ্গীদের মা।’ ১৮ ফেব্রুয়ারী শনিবার নগরীর অশ্বিনী কুমার হল চত্তরে বরিশাল জেলা ও মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি আরও বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে ওকালতি করেন, ওকালতি করেন জঙ্গীদের পক্ষেও তিনি। তাই তিনি কোনদিন গনতন্ত্রের উকিল হতে পারেন না।’ একজন মুক্তিযোদ্ধাকে যখন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হলো তখনই খালেদা জিয়ার ঘুম ভেঙ্গে গেছে, তিনি সহ্য করতে পারলেন না এই মুক্তিযোদ্ধাকে। খালেদা জিয়া মানুষ পুরিয়ে মেরেছেন, মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে মেরেছে, বাসে আগুন দিয়েছেন, সেগুলো বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই। এসবের বিচার বাংলার মানুষই করবে।’ বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘পদ্মা সেতু ও পায়রা বন্দর তৈরির মধ্যে দিয়ে বরিশাল উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হানিসার নেতৃত্বাধীন বর্তমান সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছেন এবং উন্নয়ন চলমান। শেখ হাসিনা বলেছিলেন বিশ্বব্যাংকের কোন প্রকার সহায়তা ছাড়াই আমরা পদ্মা সেতু নির্মান করবো। এমনকি আগামী ২০১৯ সালের মধ্যে পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে। আর সেইটাই আমরা করে দেখিয়েছি। পদ্মা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের গায়ের চামড়া দিয়ে হলেও দক্ষিনাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুর নির্মান কাজ সম্পন্ন করবো।’ বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা বেগম খালেদা জিয়া এবং জামায়াতকে বাদ দিন দেখবেন দেশের মানুষ আপনাদের কাছে টেনে নিবে। যতদিন বেগম খালেদা জিয়া বিএনপির সাথে থাকবে ততদিন আর বিএনপির উন্নতি হবে না।’ জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়েদুর রহমান চুন্নু, বরিশাল জেলা নেতা জাহাঙ্গীর কবির মুকুল,মোয়াজ্জেম হোসেন,মনিরুল আলম স্বপন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বিকেল ৪টায় শুরু হওয়া জনসভায় দুপুর থেকেই বিভিন্ন শাখা কমিটির নেতাকর্মীরা মিছিলসহ যোগ দেয় সমাবেশস্থলে। সমাবেশ শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যোগ দেয় শহীদ আবদুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়। সভায় সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। এসময় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক নুরুল আলম ফরিদ,কামাল হোসেন, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক লিটন বাশার, মুরাদ আহমেদ ও পুলক চ্যাটার্জি, সাংবাদিক সাইফুর রহমান মিরন প্রমুখ। উল্লেখ্য, শনিবার সকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বরিশালে আসেন এবং রাতে লঞ্চযোগে তিনি বরিশাল ত্যাগ করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net