বরিশাল : আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের তাপস বিশ্বাসকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এরআগে বৃহস্পতিবার রাতে গৌরনদী উপজেলার টরকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গত ২৯ জুলাই দিবাগত রাতে বাড়ির পাশের এক স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বেড় হলে দ্বিপক ও তার স্ত্রী কচি জয়ধর জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায়। পরে দ্বিপকের ঘরে নিয়ে স্কুল ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরের দিন ৩০ জুলাই ধর্ষিতা বাদী হয়ে এঘটনায় থানায় মামলা দায়ের করে। থানার এসআই শাহজাহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মামলার পলাতক আসামী তাপস বিশ্বাসসহ ৪জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply