বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহবাড়ি এলাকার একটি খাল থেকে উদ্ধার করা মৃতদেহের নাম পরিচয় পাওয়া গেছে। তার নাম লাল চান খাঁ (২৪)। তিনি নগরের ধানগবেষণা রোডের দারোগাবাড়ির মৃত আমজাদ খাঁ’র ছেলে।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে তার মৃতেদহ সনাক্ত করেন স্বজনরা। তবে তার আগেই মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এর আগে শুক্রবার বিকেলে দরগাহবাড়ি এলাকার পাঁচ পীরের মসজিদ সংলগ্ন সাগরদী খাল থেকে দিনমজুর ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতের মা মরিয়ম বেগম জানান, বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয় লাল চান। এরপর থেকে তার কোনো খোঁজ ছিল না। বাড়ির সবাই ধারণা করেছিলেন, তিনি হয়তো নলছিটির মানপাশা এলাকায় শ্বশুর বাড়িতে গেছেন। কিন্তু সন্ধ্যায় মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে শ্বশুর বাড়িতে খোঁজ নেয়া হয়। সেখানে যাননি শুনে মৃতদেহ দেখতে এসে সেটি লাল চানের বলে নিশ্চিত হন তারা।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, বিকেলে খালে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
তিনি জানান, লাল চানের পরনে একটি গামছা ছাড়া আর কোনো পোশাক ছিল না। তার মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply